Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, তদন্ত আমার এখতিয়ারের বাইরে ছিল’

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৭:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, তদন্ত আমার এখতিয়ারের বাইরে ছিল’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগ সরকারের আমলে সেনাবাহিনীর কেনাকাটা-সংক্রান্ত দুর্নীতি হয়েছিল বলে স্বীকার করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। তবে বিষয়টি তার এখতিয়ারের বাইরে থাকায় তিনি এ সংক্রান্ত কোনো তদন্ত করেননি বলে আদালতে জবান দেন।মঙ্গলবার (৩ মার্চ) পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও খুনের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পঞ্চম দিনের জেরায় তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

আসামিপক্ষের আইনজীবী আবুল হাসান তাকে জেরা করেন।

Manual4 Ad Code

জেরার এক পর্যায়ে ইকবাল করিম ভূঁইয়া বলেন, ‘আমি সেনাপ্রধান থাকাকালে কেনাকাটা-সংক্রান্ত দুর্নীতি হয়েছিল। তবে তা আমার এখতিয়ারের বাইরে বিধায় আমি এই বিষয়ে তদন্ত করি নাই।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইহা সত্য নহে যে আমি নিজেও কেনাকাটা-সংক্রান্ত বিষয়ে দুর্নীতির সাথে জড়িত ছিলাম বলে তদন্ত করি নাই।’

তিনি আরও বলেন, ‘ইঞ্জিনিয়ারিং কোরের সিনিয়র অফিসার অনেকেই ছিল। তবে তাদের নাম মনে নেই। অফিসারদের বিরুদ্ধে অবৈধ আয়ের উৎস শনাক্ত করে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি নাই। কারণ, তা আমার এখতিয়ারের বাইরে ছিল।’

Manual2 Ad Code

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তি গুম ও হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি প্রথম সাক্ষী হিসেবে ৮ ও ৯ ফেব্রুয়ারি জবানবন্দি দেন। পরে ১৮ ও ২৩ ফেব্রুয়ারি এবং ২ মার্চ তাকে আরও কয়েক দফা জেরা করা হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলার বিচার চলছে। অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Manual1 Ad Code

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। মঙ্গলবার মঙ্গলবার (৩ মার্চ) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেয়ার করুন