Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
খামেনির অবস্থান কোথায়, কেন তাকে ঘিরে বাড়ছে হামলার শঙ্কা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ইরানের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর ফলে একদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে, অন্যদিকে দেশটির নিরাপত্তা ও নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে।শনিবার রাজধানী তেহরানের একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শহরের উত্তরের শেমিরান এলাকায় প্রেসিডেন্টের প্রাসাদের কাছাকাছি এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশপাশে সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Manual1 Ad Code

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) খামেনির কার্যালয়ের নিকটবর্তী এলাকায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

খামেনি কোথায় ?

Manual7 Ad Code

খামেনির বর্তমান অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা জায়, হামলার সময় তিনি তেহরানে ছিলেন না; তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কে এই খামেনি ?
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনির ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি।

খোমেনি নির্বাসন থেকে দেশে ফিরে ১৯৭৯ সালের ইরানে ইসলামিক বিপ্লবের নেতৃত্ব দেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে।

শেয়ার করুন