Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিদেশি প্রতিনিধিরা

admin

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিদেশি প্রতিনিধিরা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিরা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে।

পাকিস্তান হাই কমিশন থেকে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের আসার কথা জানানো হলেও সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে। এক্স প্ল্যাটফর্মে ইসহাক দারের পোস্ট থেকে জানা যায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক।

এছাড়া এক দিনের সংক্ষিপ্ত সফরে এসে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবেন।

Manual2 Ad Code

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। পাশাপাশি ঢাকায় আসার কথা রয়েছে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথেরও। আরও আসতে পারেন মালয়েশিয়া, কাতারসহ আরও কয়েকটি দেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

Manual1 Ad Code

চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের প্রধানরাও তাদের দেশের পক্ষে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত শেষ যাত্রায় অংশ নেবেন।

Manual7 Ad Code

গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনবারের প্রধানমন্ত্রী, ‘আপসহীন নেত্রী’ খ্যাত খালেদা জিয়া।

Manual1 Ad Code

তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার জানাজা উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন