Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

admin

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২১ জুন ২০২৫ | ১২:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটার ও তার সহধর্মিণী।

শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

শেয়ার করুন