Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খোয়াই নদীর ৫০ মিটার বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ণ

ফলো করুন-
খোয়াই নদীর ৫০ মিটার বাঁধ ভাঙন, ফসলি জমি প্লাবিত

Manual7 Ad Code

নিউজ ডেস্ক :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০ থেকে ৫০ মিটার অংশ ভেঙে গেছে। এতে আশপাশের ফসলি জমি প্লাবিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার সুজাতপুর ইউনিয়নের বাজুকা ও দত্তপুর এলাকায় বাঁধ ভাঙনের ঘটনা ঘটে। এতে পানি ঢুকে ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরসহ আশপাশের ফসলি জমি প্লাবিত হয়।

Manual3 Ad Code

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আকস্মিক এ পানির প্রবাহে প্রায় ২ হাজার ৭১০ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানতে চাইলে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘সেখানে গিয়ে দেখার পর মেরামতের উপযোগী হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দ্বীপক কুমার পাল জানান, ভাঙ্গাবিল ও রোয়ারবিল হাওরে পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

শেয়ার করুন