Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
গাইবান্ধা কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলা কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম শামিকুল ইসলাম সরকার লিপন (৫৫)। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ।

Manual2 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে করাগার থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual5 Ad Code

কারা সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লিপন। তাৎক্ষণিকভাবে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, অসুস্থ হওয়ার পরপরই চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর পথে তার মৃত্যু ঘটে। কারাবন্দি অবস্থায় লিপন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত মাসেও তাকে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছিল।

Manual4 Ad Code

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রংপুর কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকায় একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

শেয়ার করুন