Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগর আ. লীগের কমিটি নিয়ে যা বললেন জাহাঙ্গীর

admin

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
গাজীপুর মহানগর আ. লীগের কমিটি নিয়ে যা বললেন জাহাঙ্গীর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বুধবার তা প্রকাশ করা হয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলনে ১৯ নভেম্বর ২০২২ সালে রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়। তখন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ১৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হলো।

নানা বিতর্কে আলোচনায় থাকা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের জায়গা হয়নি মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে। তবে এ কমিটি নিয়ে সমালোচনা করেছেন বাদ পড়া জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন,কোন রকম আলোচনা ছাড়াই আজমত উল্লাহ খান নিজের মত কমিটি করেছে। দলটাকে পরিবারতন্ত্র বানিয়ে ফেলেছে। যারা দলের দুর্দিনে ত্যাগী পরীক্ষিত তাদের কমিটিতে রাখা হয়নি। শুধু তাই না; তিনি অভিযোগ করে বলেন,গাজীপুরের ভোটার না এমন লোকদেরও কমিটিতে দেওয়া হয়েছে। এ কমিটি আগামীতে দলকে ভোগাবে।

Manual7 Ad Code

নতুন কমিটিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি শামসুন্নাহার ভূঁইয়াকে, ২নং সহ-সভাপতি করা হয়েছে মতিউর রহমানকে; যিনি আগের কমিটিতে যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

Manual2 Ad Code

১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিপন সরকার; যিনি আগের কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। ২নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী ইলিয়াস; যিনি আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান; যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন। আরও দুজন সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন- আলতাফ ও মামুন মণ্ডল।

Manual4 Ad Code

সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলকে। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক করা হয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিরা সরকারকে।

১নং কার্যনির্বাহী সদস্য করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে, সদস্য করা হয়েছে- গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ও সংরক্ষিত নারী এমপি মেহের আফরোজ চুমকিকে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ নভেম্বর বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সব পদ থেকে আজীবনের জন্য তৎকালীন সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। ওই সময় বর্তমান নির্বাচিত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিল দলটি; যিনি আগের কমিটির ১নং যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

২০২২ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হন। আতাউল্লাহ মণ্ডল এবারো সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

Manual3 Ad Code

শেয়ার করুন