Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
গুলিস্তানে বিস্ফোরণ : ভবন মালিকসহ ৩ জনকে ১০ দিনের রিমান্ড আবেদন

Manual5 Ad Code

আদালত প্রতিবেদক:
রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual2 Ad Code

আসামিরা হলেন ২ মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেইজমেন্টের স্যানিটারি ব্যবসায়ী আ. মোতালেব মিন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।

বৃহস্পতিবার (৯ মার্চ) তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মাবুদ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

আদালতের বংশাল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নজরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ৭ তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

শেয়ার করুন