Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়ম, পুনরায় নির্বাচনের দাবি

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ০৮:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ০৮:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়ম, পুনরায় নির্বাচনের দাবি

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদে বিধি -বিধান না মেনে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২২ সালের ৭ ডিসেম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ১ম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার কথা থাকলেও সেই সভায় এ বিষয়ে চেয়ারম্যান পরিষদের সদস্যদের কথা বলার সুযোগ দেননি। বরং তিনি পরিষদের পুরুষ ও নারী সদস্যদের অবগত না করে গত ১৯ ফেব্রুয়ারি ভাতা সংক্রান্ত ইউনিয়ন পরিষদের একটি সভায় তাৎক্ষণিক ভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার ঘোষণা দিয়েই উনার নিজ ওয়ার্ড অর্থাৎ ৭ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন।

পরিষদের সবার মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার কথা থাকলেও চেয়ারম্যান ৭ নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ ইউপি সদস্যদের নিজের স্বাক্ষরিত টোকেন ব্যালট ধরিয়ে দেন। পরে নিরুপায় হয়ে নারী সদস্যসহ সাতজন সদস্য ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনকে সমর্থন দিতে বাধ্য হন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

পরের দিন ২০ ফেব্রুয়ারি ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম বিধি মোতাবেক সঠিক পন্থায় স্বচ্ছতার মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন আয়োজনের জন্য গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বরাবরে একটি দরখাস্ত দেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ৮নং ওয়ার্ড সদস্য আবুল কালামের দেয়া দরখাস্ত সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ পরিষদের সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার জন্য পরিষদের সকল সদস্যদের নির্দেশ দেন। এসময় পরিষদের সদস্যরা নানা আলোচনা ও পর্যালোচনার পর যোগ্যতার ভিত্তিতে পরিষদের দুই বারের নির্বাচিত সদস্য আবুল কালামকে প্যানেল চেয়ারম্যান ১ (এক) নির্বাচিত করে ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য স্বাক্ষর ও সীলমোহর দিয়ে চেয়ারম্যান বরাবর অনুলিপি প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান তার নির্দেশনা অনুযায়ী ৯ জন সদস্যের দেয়া সিদ্ধান্তের সুরাহা না করে গত ১৯ ফেব্রুয়ারি তড়িঘড়ি করে ভাতা সংক্রান্ত ইউনিয়ন পরিষদের একটি সভায় তাৎক্ষণিক ভাবে নিজ ওয়ার্ডের সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। যার ফলে পরিষদের ৭ জন সদস্য উক্ত সভা থেকে রাগ করে চলে যান। পরের দিন ২০ ফেব্রুয়ারি ৮ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, ১ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন, ২ নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দিন, ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির, ৬ নং ওয়ার্ড মওলা,সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ১,২,৩ সেলিনা পারভীন, ৪,৫,৬ রীনা রহমান ৭ জন সদস্য গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে বিধি মোতাবেক স্বচ্ছ ভাবে প্যানেল চেয়ারম্যান ১ নির্বাচনের দাবী জানান।

জানা যায়, ২০২২ সালের ২ নভেম্বর গোয়াইনঘাট উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে মামুন পারভেজ চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। দরখাস্তকারী আবুল কালামসহ ৭ জন (ইউপি) সদস্য বলেন, চেয়ারম্যানের পক্ষ থেকে উন্নয়নের স্বার্থে নিজ ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান প্রস্তাব করার জন্য বলেন। নিরূপায় হয়ে আমরা হেলাল উদ্দিনকে প্যানেল ১ লিখতে বাধ্য হই। ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ বলেন, সব সদস্যের মতামতের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়েছে বলে আমার মনে হয় না।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পরিষদের ৭ (সাত) সদস্য পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন দাবি করে একটি দরখাস্ত দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual6 Ad Code

 

শেয়ার করুন