Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

admin

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০১:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

Manual3 Ad Code

নিউজ ডেস্ক :
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

Manual6 Ad Code

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র দুটি নেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার তপশিল প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে ১৩ আগস্ট। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট সকাল ১০টা থেকে যাচাই করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময় রাখা হয়েছে।
সবশেষে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Manual5 Ad Code

ইসি জানিয়েছে, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ নির্বাচনের ভোটার তালিকাও এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

শেয়ার করুন