Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেপ্তার

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
ছাত্রলীগের সম্পাদক সাদ্দাম গ্রেপ্তার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ওসি মো. মোজাফফর হোসেন কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় হতে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসে পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাদ্দামের বিরুদ্ধে কুড়িগ্রামের আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।

Manual6 Ad Code

ওসি মো. মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রাম সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন