Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বিয়ের আনন্দ বিষাদে

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৯:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৯:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে বিয়ের আনন্দ বিষাদে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জকিগঞ্জে বিয়ের আনন্দ ঘিরে ধরল মৃত্যুর বিষাদে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আত্মীয়স্বজনরা নববধূ নিয়ে মাইক্রোবাস চেপে হৈচৈ করে বাড়ি ফেরার পথে হৃদয়বিদারক এক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যুতে সবকিছু ওলট-পালট করে দিয়েছে।জানা গেছে, বুধবার সোনাসারের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার মানিকপুর ইউপির বাল্লাহ গ্রামের জামাল আহমদের ছেলে আবুল কালামের সঙ্গে কাজলসার ইউপির কড়ইমুড়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে রোজিনা আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল।

Manual6 Ad Code

সেন্টারের আনুষ্ঠানিকতা সেরে বর-কনের গাড়িতে চেপে আত্মীয়স্বজনরা নববধূ নিয়ে বাড়ি ফিরছিলেন। কসকনকপুর ইউপি এলাকায় পৌঁছার পর জকিগঞ্জ-সিলেট মহাসড়কের ইউনিয়ন অফিস বাজারের নিকটে বর-কনের মাইক্রোবাস গাড়ির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ইজিবাইক চালক শাহাবুদ্দীন (৪৮)।

ভয়াবহ দুর্ঘটনায় বর-কনের গাড়িতে থাকা নারী, শিশু, পুরুষ, বর-কনে মিলিয়ে প্রায় ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual4 Ad Code

বৃহস্পতিবার সকালে আহতদের মধ্যে আব্দুল্লাহ আল মুরসালিন নামের তিনমাস বয়সি শিশু চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে মারা যায়। নিহত শিশু জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর (পুরকায়স্থ বাড়ি) গ্রামের ছাব্বির আহমদের ছেলে।

Manual8 Ad Code

শেয়ার করুন