Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে যে ব্যবসার জন্য যুবককে ধরল পুলিশ

admin

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে যে ব্যবসার জন্য যুবককে ধরল পুলিশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি এলাকা থেকে ৪শ’ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে জকিগঞ্জ উপজেলার পীরনগর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক জাকির হোসেন (২৩)। সে জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল এলাকার বাসিন্দা।

Manual5 Ad Code

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর এলাকায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় জাকির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Manual7 Ad Code

শেয়ার করুন