Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে সড়কে প্রাণ হারালেন তিন যুবক

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ০১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে সড়কে প্রাণ হারালেন তিন যুবক

Manual4 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার দিবাগতরাতে ঘটনাটি সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় ঘটেছে।

Manual6 Ad Code

নিহতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামের ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেদোওয়ান আহমদ (২৬), একই গ্রামের মৃত আব্দুশ শুক্কুরের ছেলে দেলোয়ার হোসেন (২৫), একই গ্রামের মঞ্জুর আহমদ, সোনাসার বাজারের ব্যবসায়ী বারঠাকুরী গ্রামের বাসিন্দা মঞ্জুর আহমদ (৩৮)।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেল ড্রাইভিং করে বাড়ি ফেরার পথে রেদোওয়ান, মঞ্জুর ও দেলোয়ার হোসেন বারঠাকুরী ব্রিকফিল্ডের কাছে পৌঁছার পর সড়কে বন্ধ করে রাখা মাটি বহনের অবৈধ ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই রেদোয়ান আহমদ এবং দেলোয়ার হোসেন মারা যান। গুরুতর আহতবস্থায় মঞ্জুর আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জাবেদ মাসুদ জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। আরেকজনের মৃত্যুর খবর পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। পুলিশ ঘটনাটি নিয়ে কাজ করছে।

Manual3 Ad Code

এদিকে, রাতের বেলায় জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ট্রাক, ট্রাক্টর, ট্রলার, বাসগাড়িসহ ছোট বড় যানবাহন বন্ধ করে রাখায় প্রায় সময়ই ভয়াবহ দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকজন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। রোববার রাতের দুর্ঘটনায় একই গ্রামের তিনজনের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো উপজেলা জুড়ে।

Manual8 Ad Code

এরআগে গত ১২ এপ্রিল জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলাছড়া ইউপির মাদারখাল গ্রামের তিন বন্ধু ও বিয়ানীবাজার উপজেলার একজনসহ মোট চারজন মারা যান। চারজনের মৃত্যুর শোক কেটে ওঠার আগে আবারও সড়কে তিনজনের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন