Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি বৈঠকে বসছে জামায়াত

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
জরুরি বৈঠকে বসছে জামায়াত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ জরুরি বৈঠকে বসছে জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম। তবে আসন সমঝোতায় ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হবে না বলে জানিয়েছে জামায়াতসহ ১০ দল।

Manual4 Ad Code

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা অংশ নেবেন। বৈঠক শেষে ১০ দলের লিঁয়াজো কমিটির পৃথক বৈঠকেরও কথা রয়েছে।

Manual1 Ad Code

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময় জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানানো হয়।

Manual8 Ad Code

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারে ১০ দলের নেতারা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। সে প্রচেষ্টা ব্যর্থ হলে ফাঁকা থাকা ৪৭ আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ১০ দল।

শেয়ার করুন