Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে: জিএম কাদের

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৫:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ০৫:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে: জিএম কাদের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

Manual5 Ad Code

জিএম কাদের বলেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ৬ জন নারী প্রার্থী আছেন। পরবর্তীতে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।

নির্বাচনে লেভেলে প্লেয়িং ফিল্ড নিয়ে তিনি বলেন, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন পন্থায় আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।

নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেকে জেলে বসে নির্বাচনে অংশ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, মামলার নামে অন্তর্বর্তী সরকার জনসাধারণকে হেনস্তা করছে, সাধারণের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

অভিযোগ করে জিএম কাদের বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বিরাট বাণিজ্য হচ্ছে। গরিবরা বাণিজ্য করছে, পুলিশ বাণিজ্য করছে। যাকে ইচ্ছে তাকে মামলা দিচ্ছে। অনেককে রাজনৈতিক কারণে বা ব্যবসায়ীক কারণে মামলা দেয়া হচ্ছে, কেউ আবার ব্যক্তি আক্রশে মামলা দিচ্ছে।

Manual8 Ad Code

শেয়ার করুন