Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত শত বছর চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারবে না: হাবিব

admin

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ০২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৭ আগস্ট ২০২৫ | ০২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
জামায়াত শত বছর চেষ্টা করেও ক্ষমতায় আসতে পারবে না: হাবিব

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

জানা যায়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) উদ্যোগে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

বৈঠকে হাবিবুর রহমান হাবিব বলেন, ৭১ এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে। জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দিবে না। তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দিবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

হাবিব বলেন, জামায়াতে ইসলাম নির্বাচন ঠেকাতে আসলে বাংলার জনগণ তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই শিক্ষার্থীদের।

Manual8 Ad Code

একই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এক বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন না হওয়ায় দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে। তাই আর বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাই।

Manual6 Ad Code

শেয়ার করুন