Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল নোটসহ আটক ২

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
জাল নোটসহ আটক ২

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট সহ দুইজনকে আটক করছে স্থানীয়রা। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

Manual3 Ad Code

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শিবপাশা বাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার ২০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলো- কিশোরগঞ্জের সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত সামছুল হকের পুত্র মো.মোস্তফা মিয়া (৪০) এবং একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র ইমপান আরাফাত (২৮) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আটককৃত মোস্তফা মিয়া ও ইমপান আরাফাত শিবপাশা বাজারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করেন। কেনাকাটার এক পর্যায়ে বাজারের জ্বালানি তেল ব্যাবসায়ী মোজাফফর মিয়ার দোকানে গিয়ে এক লিটার অকটেন কিনে ১ হাজার টাকার নোট দেন মোস্তফা। নোটটি হাতে নিয়ে মোজাফফর মিয়া দেখেন- নোটটি জাল । এসময় মোজাফফর মিয়া নোটটি বদল করে দিতে বলেন। মোস্তফা পুনরায় আরেকটি নোট আনতে বাইরে বের হয়ে যান। মোস্তফা মিয়া স্থানীয় না হওয়াতে তার কথাবার্তায় সন্দেহের জন্ম হয় মোজাফফরের। এসময় তিনি পিছু নেন মোস্তফার। এসময় বাইরে থাকা মোস্তাফা তার সঙ্গী ইমপান আরাফাতের কাছে গেলে মোজাফফর মিয়া পিছন থেকে তাদের ডাক দেন।

Manual2 Ad Code

এসময় মোজাফফর মিয়াকে দেখে ইমপান আরাফাত ব্যাগে থাকা টাকার একটি বান্ডিল রাস্তার পাশে ছুঁড়ে মারেন। তখন বিষযটি স্থানীয়দের নজরে আসলে টাকার বান্ডিলটি উঠিয়ে দেখা যায়- সব টাকাই জাল। এরপর বাজারের উত্তেজিত জনতা দুজনকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে বিষয়টি বাজার কমিটিকে অবগত করেন। বাজার কমিটির নেতৃবৃন্দ পরে এ দুজনকে পুলিশের হাতে তুলে দেন।

শিবপাশা বাজার কমিটির সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন বলেন, অকটেন তেল কেনার সময় তাদের জাল টাকা সহ আটক করেন স্থানীয়রা। বিষয়টি জানার পর আমি পুলিশকে অবগত করলে পুলিশ এসে তাদের কাছ থেকে ৪০ টি হাজার টাকার এবং ১ ট দুইশো টাকার জাল নোটসহ তাদের আটক করে।

Manual8 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন