Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষকের

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪ | ০২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ | ০২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষকের

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে লিয়াকত আলী (৭৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

নিহত লিয়াকত ওই ইউনিয়নের গৌড়করণ গ্রামের মৃত ছিতন মিয়ার ছেলে। কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই সুজন জানান, শনিবার রাতে প্রচুর ঝড়বৃষ্টি হয়। ঝড়ে ওই এলাকায় বিদ্যুতের লাইন জমিতে উপড়ে পড়ে যায়। কৃষক লিয়াকত আলী সকালে ইসলামগঞ্জ বাজারের পাশে একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে নিজের অজান্তেই বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পরিবারের সদস্যরা (নিহত লিয়াকত আলীর) আবেদন করেছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন