Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
টাকা-পে’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
টাকা-পে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ নভেম্বর) ন্যাশনাল স্কিম টাকা-পে’র উদ্বোধন করেন তিনি।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, কার্ডটি ইস্যু করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি ব্যাংক ব্র্যাক। প্রাথমিকভাবে এটি দেশের ভেতরে ব্যবহার করা যাবে। তবে অচিরেই এই কার্ডের ব্যবহার ভারতেও সম্প্রসারিত হবে।

Manual3 Ad Code

গত ১৮ জুন বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছিলেন, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এ জন্য মার্কিন ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রূপান্তর করতে হয়। এতে ভ্রমণকারীকে প্রায়ই বিনিময় হারজনিত লোকসানে পড়তে হয়। এ অবস্থা থেকে উত্তরণে ‘টাকা পে’ নামে ডেবিট কার্ড আনছে কেন্দ্রীয় ব্যাংক। এই ডেবিট কার্ডের মাধ্যমে মানুষ টাকা বা রুপি তুলতে পারবে। এটি ভারতে ভ্রমণকারী বাংলাদেশিরা অর্থপ্রদানের জন্য ব্যবহার করতে পারেন।

Manual2 Ad Code

শেয়ার করুন