Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা

admin

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ | ০১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
টানা চতুর্থবার সংসদ নেতা হলেন শেখ হাসিনা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual7 Ad Code

বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম প্রস্তাব করেন এবং নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকাল সোয়া ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন।

Manual1 Ad Code

শপথগ্রহণ শেষে সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদীয় দলের সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

Manual2 Ad Code

শেয়ার করুন