Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৪

admin

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ | আপডেট: ০১ মার্চ ২০২৬ | ১১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
টেক্সাসের পানশালায় বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ১৪

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত দু’জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অস্টিনের সিক্সথ স্ট্রিটের বিনোদন এলাকায় অবস্থিত বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে।

Manual3 Ad Code

অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানায় অস্টিন পুলিশ।

অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে বলেন, ‘শুরুতেই বলতে চাই আমরা কতটা ভাগ্যবান ছিলাম। ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন। ফলে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয়েছে।’

Manual3 Ad Code

অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ জানান,  ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

Manual6 Ad Code

আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

Manual1 Ad Code

অবশ্য হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।

এত দ্রুত সাড়া দেওয়ার কারণে পুলিশ ও উদ্ধারকারীদের প্রশংসা করেছেন অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন।

শেয়ার করুন