Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল একজনের

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল একজনের

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পায়েল গোপ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বিশাল গোপ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পায়েল গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

Manual4 Ad Code

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

শেয়ার করুন