Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত এপস্টেইনের

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ট্রাম্পকে নিয়ে চাঞ্চল্যকর দাবি কুখ্যাত এপস্টেইনের

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার এসেছে এপস্টেইন ফাইলসে। এসব নথির বরাত দিয়ে ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের ডিমেনশিয়া নিয়ে চিন্তিত ছিলেন অনেকে। কারণ পুরোনো বন্ধুদের চিনতে পারতেন না ট্রাম্প।

Manual6 Ad Code

২০১৭ সালের ২৯ ডিসেম্বরের ইমেইল বার্তায় আরও দাবি করা হয়েছে, ট্রাম্প সেইসময় অনেক মেকআপও নিতেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এসব মেইল আদান-প্রদান হয়েছে।

Manual7 Ad Code

হলিউড রিপোর্টার ও ইউএসএ টুডের সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে এপস্টেইনের কথোপকথনের মেইলে এসব তথ্য ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়
গত ৩০ জানুয়ারি প্রকাশিত নতুন লাখ লাখ এপস্টেইন নথিতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শত বার।

Manual5 Ad Code

ট্রাম্পের সঙ্গে এপস্টিনের বন্ধুত্ব ছিল। তবে ট্রাম্প দাবি করেছেন, সেটি চুকে গেছে বহু বছর আগেই এবং এপস্টেইনের যৌন অপরাধ বিষয়েও তার কিছু জানা ছিল না।

Manual6 Ad Code

শেয়ার করুন