Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাব চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে জুতাপেটা, ভিডিও ভাইরাল

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
ডাব চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দু’জনকে জুতাপেটা, ভিডিও ভাইরাল

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখায় ডাব চুরির অভিযোগ তুলে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদকসহ দু’জনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাতে দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জুতাপেটার শিকার দু’জন হলো- দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আলী হোসেন মান্না ও ফইয়াজ আলী। মান্না উপজেলার গজভাগ গ্রামের আবুল হোসেনের ছেলে এবং ফইয়াজ আলী দক্ষিণ দোহালিয়া গ্রামের ময়না মিয়ার ছেলে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন প্রকাশ্যে আলী হোসেন মান্না ও ফইয়াজ আলীকে জুতা দিয়ে মারছেন। এ সময় স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হকসহ কয়েকজনকে পাশে বসে থাকতে দেখা যায়। মারধরের দৃশ্য স্থানীয় একজন ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিও ধারণে আপত্তি জানাচ্ছেন মান্না।

Manual2 Ad Code

এদিকে, ডাব চুরির অভিযোগ ওঠার পর দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপি’র দপ্তর সম্পাদক মইজ উদ্দিন ২১শে মার্চ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলী হোসেন মান্নাকে ২০২৪ সালে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার বিষয়ে আলী হোসেন মান্না বলেন, তিনি ২০১৪ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৪ সালের ৫ই আগস্টের পর ছাত্রত্ব না থাকায় স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি নেন। তার দাবি, ঘটনার দিন সকালে দক্ষিণভাগ বাজারে গিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষকে অবহিত করে ১৫টি ডাব পাড়েন। পরে গাছের মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।

Manual4 Ad Code

তবে তার অভিযোগ, রাতে তাকে জোর করে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ডেকে নিয়ে একতরফাভাবে ‘বিচার’ করা হয় এবং জুতা দিয়ে মারধর করে ভিডিও ধারণ করা হয়। এতে তার মানহানি হয়েছে বলে তিনি দাবি করেন এবং এ ঘটনায় মামলা করার প্রস্তুতির কথাও জানান। এ বিষয়ে দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হক বলেন, কয়েকদিন ধরে বাজার এলাকায় ডাব চুরির ঘটনা ঘটছিল। ঘটনার দিন সকালে স্থানীয় ব্যবসায়ী সিরাজ আলী হোসেন মান্না ও ফইয়াজ আলীকে ডাব পাড়ার সময় হাতেনাতে আটক করে পরে সমিতিকে জানায়।

পরে সমিতির কার্যালয়ে ডেকে আনা হলে তারা ডাব চুরির কথা স্বীকার করেন। একপর্যায়ে খলিলুর রহমান শাহীন তাদের জুতা দিয়ে মারেন। জুতা দিয়ে মারার কারণ জানতে চাইলে খলিলুর রহমান শাহীন বলেন, বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তবে জুতা দিয়ে মারা ঠিক হয়নি। দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, আলী হোসেন মান্না একসময় সহ-প্রচার সম্পাদক ছিলেন। বিভিন্ন অভিযোগের পর তাকে শোকজ করা হয় এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি লিখিতভাবে পদত্যাগ করেন।

Manual1 Ad Code

বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়জুর রহমান বলেন, মান্না এখন ছাত্রদলের কেউ নন। তাকে সাবেক পদধারী হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে যে প্রচার চলছে, তা বিভ্রান্তিকর। তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাটি শোনেননি। কেউ অভিযোগও দেয়নি। তারপরও বিষয়টি খোঁজ নেবেন।

শেয়ার করুন