Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে

admin

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৫:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদকে (১৬) গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে আরও ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ রিমান্ড আদেশ দেন।

Manual6 Ad Code

এদিন তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার এই মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual5 Ad Code

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে মামলা করেন শাহাদাত হোসেন খান নামে এক ব্যক্তি।

Manual6 Ad Code

গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগরওয়ালকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাত ১০টার দিকে তার গুলশানের অফিস ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। পরে ওই অফিসে অভিযান পরিচালনা করেন র‌্যাবের কর্মকর্তারা।সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরুর পরই সেখানে অভিযান চালায় র‌্যাব।

শেয়ার করুন