Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

admin

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুলাই ২০২৪ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ডিএমপির ৮ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা সহকারী পুলিশ কমিশনার (এসি)।
মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ট্রাফিক-মিরপুর জোনে, পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুল হককে মিরপুর বিভাগের দারুসসালাম জোনে, এয়ারপোর্ট জোনের আসমা আক্তার সোনিয়াকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগে এবং দক্ষিণখান জোনের রাকিবা ইয়াসমিনকে পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া লালবাগ বিভাগের (পেট্রোল-কোতোয়ালি) সহকারী পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলাম মাসুদকে দক্ষিণখান জোনে, উত্তরা বিভাগের (পেট্রোল-উত্তরা পূর্ব) সহকারী পুলিশ কমিশনার এম ফখরুল হাসানকে এয়ারপোর্ট জোনে, ট্রাফিক-মিরপুর বিভাগের মো. হালিমুল হারুনকে ভিআইপি অ্যান্ড ভিভিআইপি প্রটেকশন বিভাগে এবং মো. ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনকে লালবাগ বিভাগের (পেট্রোল-লালবাগ) হিসেবে বদলি করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে বলা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন