Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডেভিল হান্ট অপারেশন’ কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
‘ডেভিল হান্ট অপারেশন’ কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে।’

Manual2 Ad Code

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ‘জেলা প্রশাসক সম্মেলনে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনও উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।’

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

Manual3 Ad Code

সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।

শেয়ার করুন