Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা :নারীসহ আহত ১৮

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা :নারীসহ আহত ১৮

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৮ জন আহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ১৮ জন আহত হন।

Manual5 Ad Code

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সিলেটে পাঠানো হয়েছে।

আহতরা হলেন রুমা বেগম (২৩), আব্দুল আহম্মদ(৩৫), সজীব(২৫), মাহমুদা(৪৩), মুক্তা রানী(২২), তোফায়েল আহমদ (২৫), আজমল হোসেন(২৫), মিলন হাওলাদার(৪০), রাজিব(২১), আব্দুল কাদির(২০), মিলন হোসেন (৩৪), মাহমুদ হোসেনসহ আরও অনেকে।

Manual2 Ad Code

দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘন্টা ব্যাপী তীব্র যানযটের সৃষ্টি হয় পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন