Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১১ আসনে বিজয়ী এনসিপির নাহিদ ইসলাম

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকা-১১ আসনে বিজয়ী এনসিপির নাহিদ ইসলাম

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৬২টি কেন্দ্রের সব কটির ফলাফলে তাঁর জয় নিশ্চিত হয়।ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৮ হাজার ২০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২ হাজার ২১২ ভোট। ফলে ৫ হাজার ৯৯০ ভোটের ব্যবধানে জয় পান তিনি।

Manual7 Ad Code

পোস্টাল ভোটেও শাপলা কলি এগিয়ে ছিল। নাহিদ ইসলাম পোস্টাল ভোটে পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮৬৬ ভোট।

বৃহস্পতিবার রাতে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বিজয় হয়েছে বলে দাবি করেন।এর আগে রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘নিশ্চিত জয় টের পেয়ে কয়েকটি কেন্দ্রের ফল আটকে রেখে পরিবর্তনের চেষ্টা চলছে।

Manual7 Ad Code

শেয়ার করুন