Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৩:০১ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ০৩:০১ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন ডা. তাসনিম জারা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।

Manual7 Ad Code

প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় ভোটাররা বারবার জানতে চেয়েছেন, ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে দেখা যাবে।

Manual6 Ad Code

তিনি বলেন, “প্রায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করেছেন—নির্বাচনের মার্কাটা কী? আজ সেই প্রশ্নের একদম পরিষ্কার উত্তর আমরা পেয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করব”।

Manual8 Ad Code

তাসনিম জারা বলেন, “আগামীকাল থেকেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন শুরু করব। আমরা যে রাজনীতিটা সামনে দেখতে চাই—স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি—তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে।”

তিনি ভোটারদের উদ্দেশে দোয়া ও শুভকামনা কামনা করেন এবং সমর্থন প্রত্যাশা করেন।

শেয়ার করুন