Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে যুবকের গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ০৫:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
তাহিরপুরে যুবকের গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ দুই বন্ধুর বিরুদ্ধে

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে কথা কাটাকাটির জেরে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তাহিরপুর বাদাঘাট সড়কে ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ওমর ফারুক মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের আব্দুছ ছালামের ছেলে। অভিযুক্ত দুই বন্ধুর নাম জানা যায়নি। বর্তমানে তারা পলাতক।

Manual2 Ad Code

জানা গেছে, বুধবার দুপুরে দিকে তাহিরপুর বাজার থেকে বাদাঘাট বাজারে যাওয়ার জন্য তিন বন্ধু মোটরসাইকেলে রওনা হন। পথে তাহিরপুর বাদাঘাট সড়কে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় দুই বন্ধু মিলে ছুরি দিয়ে ওমর ফারুকের গলা কেটে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে আর কেন ঘটেছে খোঁজ নিচ্ছি। ওই অজ্ঞাত বন্ধুদের খোঁজ খবর নেন চেষ্টা করেছি।

শেয়ার করুন