Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক চলছে

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
তৌহিদ-ইসহাক দ্বিপক্ষীয় বৈঠক চলছে

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক চলছে। রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর এক‌টি হোটেলে এ বৈঠক শুরু হয়।

Manual4 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্য বলছে, বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খ‌লিলুর রহমান, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথাও রয়েছে।

সং‌শ্লিষ্টরা বলছেন, বৈঠকে সম্পর্ক স্বাভাবিকরণে জোর দিতে পারে ঢাকা। অন্যদিকে, ইসলামাবাদ সম্পর্ক আরও ঘনিষ্ট করার বার্তা দিতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, তৌহিদ-দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে দুই দেশের লোকজনের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে।

Manual3 Ad Code

বৈঠক শেষে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি। এছাড়া, দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা বিষয়ক সমঝোতা ও চুক্তি সইয়ের কথা রয়েছে।

Manual3 Ad Code

এছাড়াও, রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসহাক দার সৌজন্য সাক্ষাৎ করবেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। এক যুগ পর এটি ছিল পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। সফরের শুরুর দিনে বেশ ব্যস্ত সময় পার করেন ইসহাক দার। শুরুর দিনে তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে, গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে দারের সফর স্থগিত করে ইসলামাবাদ।

শেয়ার করুন