Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দল মনোনীত প্রার্থীকে একজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ শেখ হাসিনার

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ০৩:০২ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ০৩:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
দল মনোনীত প্রার্থীকে একজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ শেখ হাসিনার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দল মনোনীত প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখার নির্দেশ দিয়ে বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২৬ নভেম্বর) গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। মনোনয়ন প্রত্যাশী ৩ হাজার ৩৬২ জনের অধিকাংশই উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শেখ হাসিনা বলেন, মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবে না আওয়ামী লীগের। নির্বাচনকে উৎসব ও প্রতিযোগিতামূলক করতে নৌকার প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্যান্য দলের কেউ প্রার্থী হলে তাকেও সহযোগী ও উৎসাহ দেওয়ার নির্দেশ দেন তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন