Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দামান্দের মন্ত্রী সভায় উপেক্ষিত সিলেট

admin

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
দামান্দের মন্ত্রী সভায় উপেক্ষিত সিলেট

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় সবচেয়ে বেশি সদস্য নেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে। আর সবচেয়ে কম এসেছে সিলেট বিভাগ থেকে। চট্টগ্রাম বিভাগ থেকে ১২ জনকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সিলেট থেকে দুইজন মন্ত্রিত্ব পেয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

Manual6 Ad Code

চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হলেন : আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ. ন. ম. এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এ ছাড়া একই বিভাগে প্রতিমন্ত্রী হলেন—জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হলেন : আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম।

এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হলেন : ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

Manual7 Ad Code

সিলেট বিভাগ থেকে মন্ত্রী হলেন : আরিফুল হক চৌধুরী  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এছাড়া প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হলেন : ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হলেন: এম. এ. মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হলেন : হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন।

প্রতিমন্ত্রী হলেন: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।

Manual8 Ad Code

খুলনা বিভাগ থেকে মন্ত্রী হলেন : নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী হলেন : মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগে প্রতিমন্ত্রী হলেন : মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম. রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম. ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে মন্ত্রী হলেন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব; প্রতিমন্ত্রী হলেন: ফরহাদ হোসেন আজাদ।

শেয়ার করুন