Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নারীকে তল্লাশীকালে পাওয়া গেল বিপুল পরিমান গাঁজা

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
দুই নারীকে তল্লাশীকালে পাওয়া গেল বিপুল পরিমান গাঁজা

Manual8 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে।

Manual4 Ad Code

আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

Manual2 Ad Code

মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন