Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই নারীর হাতব্যাগে ২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণ

admin

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
দুই নারীর হাতব্যাগে ২ কোটি ৬৪ লাখ টাকার স্বর্ণ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা দুই নারীকে প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা মূল্যের সোনার বারসহ আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Manual1 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) করে সোমবার সকাল পৌনে ৯টায় শাহজালালে আসার পর তাদের আটক করা হয়।

আটক দুই নারী হলেন- ছনিয়া আক্তার ও ছালমা বেগম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিমানবন্দর সার্কেলের উপ-পরিচালক মিজানুর রহমান তাদের কাছ থেকে সোনা উদ্ধারের তথ্য দেন।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে সোমবার সকাল শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ওই দুই নারী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান নেন। পরে বিমানটি অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ থেকে ওই দুই নারীকে শনাক্ত করে কাস্টমস হলের গ্রিন চ্যানেলে এনে তাদের দুটি হাতব্যাগ স্ক্যান করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে হাতব্যাগগুলো খোলা হলে সেখানে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বান্ডিলে ২৪টি সোনার বার পাওয়া যায়।

Manual7 Ad Code

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলেছে, উদ্ধার করা বারগুলোর ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা। জব্দ করা সোনা ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে এবং আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

শেয়ার করুন