Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাদ্রাসা ছাত্রী, কোথায় গিয়েছিলেন জামিয়া-সামিরা?

admin

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
দুই মাদ্রাসা ছাত্রী, কোথায় গিয়েছিলেন জামিয়া-সামিরা?

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশের টিম।

Manual1 Ad Code

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি থেকে তাদের উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

র‍্যাব ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া গ্রামের কিশোরী জামিয়া বেগম (১৩) সামিরা বেগম (১৫) মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। তারা দুজন গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় পৃথিক সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

Manual8 Ad Code

পরবর্তীতে র‍্যাব-৯ ও গোলাপগঞ্জ থানাপুলিশ খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি এলাকা থেকে এ দুই কিশোরীকে উদ্ধার করে।

Manual5 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুজন পুলিশকে জানায়, মাদরাসায় যাওয়ার পথে একটি গাড়িতে উঠার পর আর কিছু তারা বলতে পারে না।

তবে তাদের কথা সন্দেহজনক মনে হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধারের পর দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন