Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন

admin

প্রকাশ: ১৫ জুন ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ জুন ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
দুবাইয়ে ৬৭ তলা ভবনে ভয়াবহ আগুন

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আকাশচুম্বী ভবন ‘মারিনা পিনাকল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual5 Ad Code

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ছুটে গিয়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভবনের নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও)। গতকাল শনিবার দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে এক্স-এ দেওয়া একটি পোস্টে ডিএমও জানায়, বিশেষায়িত দলগুলো ৬৭ তলা ভবনের সব বাসিন্দাকে সফলভাবে সরিয়ে নিয়েছে এবং পুরো সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

রাত ২টা ৯ মিনিটে আরেকটি পোস্টে ডিএমও জানায়, অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল ঘটনাস্থলে রয়েছেন এবং নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের শারীরিক ও মানসিক সহায়তা দিচ্ছেন। পরবর্তী পোস্টে (রাত ২টা ২১ মিনিটে) ডিএমও নিশ্চিত করে, বিশেষ ইউনিটের সহায়তায় মারিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্ট থেকে ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কারও কোনো আঘাতের খবর পাওয়া যায়নি।

এর আগেও মারিনা পিনাকল ভবনে আগুন লেগেছিল। খালিজ টাইমস-এর তথ্য অনুযায়ী, ২০১৫ সালের মে মাসে ভবনের ৪৭ তম তলায় একটি রান্নাঘরে আগুনের সূত্রপাত, পরে ৪৮ তম তলায় ছড়িয়ে পড়ে। তবে সেবারও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনে দুবাই সিভিল ডিফেন্স।

ডিএমও জানিয়েছে, বাসিন্দাদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করবে বলেও জানিয়েছে তারা।

Manual8 Ad Code

শেয়ার করুন