Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
দোয়ারাবাজারে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

Manual6 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুল হক নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী ছাতক উপজেলার মুক্তিরগাঁও গ্রামের সাদ উল্লাহর পুত্র (৩৫)।

Manual6 Ad Code

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জানুয়ারি) সন্ধায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ আতিয়ার রহমান ও এসআই মোহাম্মদ আসলামের নেতৃত্বে সঙ্গীয় সঙ্গীয় ফোর্সসহ দোয়ারা সদর ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় শপিং ব্যাগের ভিতরে বৈদ্যুতিক বড় এনার্জি বাল্বের মধ্যে রক্ষিত এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হককে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন