Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দ্য গোটলাইফ’ এর দৃশ্যায়নের সঙ্গে দমের হুবহু মিল, যা বললেন পরিচালক

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ০২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
‘দ্য গোটলাইফ’ এর দৃশ্যায়নের সঙ্গে দমের হুবহু মিল, যা বললেন পরিচালক

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

ঈদকে সামনে রেখে মুক্তির অপেক্ষায় থাকা ‘দম’ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। মাত্র ৩০ সেকেন্ডের টিজার হলেও এর কিছু দৃশ্য নিয়ে ইতোমধ্যেই তুলনা টানা হচ্ছে ২০২৪ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা  ‘দ্য গট লাইফ’এর সঙ্গে।

সম্প্রতি প্রকাশিত ‘দম’ সিনেমার টিজারে মরুভূমির মতো প্রেক্ষাপট, চরিত্রের ক্লান্ত-অবসন্ন চেহারা, নির্জনতা এবং বেঁচে থাকার সংগ্রামকে কেন্দ্র করে কয়েকটি দৃশ্য দেখা যায়। এই দৃশ্যগুলোর কিছু সিক্যুয়েন্স অনেক দর্শকের কাছে মালয়ালম সিনেমা ‘দ্য গোট লাইফ’-এর নির্দিষ্ট কিছু মুহূর্তের সঙ্গে বেশ মিল মনে হয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য গোট লাইফ’ সিনেমাটি মূলত এক প্রবাসী শ্রমিকের কঠিন জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন।

মরুভূমিতে এক শ্রমিকের বন্দিদশা, বেঁচে থাকার লড়াই এবং মানসিক যন্ত্রণার চিত্রায়ণ সিনেমাটিকে আন্তর্জাতিকভাবেও আলোচনায় নিয়ে আসে। অন্যদিকে ‘দম’ সিনেমার টিজারে যে ধরনের নির্জন পরিবেশ, ধুলোমাখা চরিত্রের উপস্থিতি এবং টিকে থাকার তীব্র লড়াইয়ের ইঙ্গিত দেখা যায়, তা অনেক দর্শকের মনে ‘দ্য গোট লাইফ’-এর দৃশ্যের স্মৃতি জাগিয়েছে। বিশেষ করে মরুভূমির প্রেক্ষাপটে চরিত্রের হাঁটতে থাকা বা ক্লান্ত শরীরের কিছু শট নিয়ে সামাজিক মাধ্যমে তুলনা করা হচ্ছে।

Manual8 Ad Code

তবে চলচ্চিত্র বিশ্লেষকদের একটি অংশ বলছেন, টিজারের কয়েকটি দৃশ্যের ভিজ্যুয়াল মিল থাকলেই সেটিকে সরাসরি অনুকরণ বলা ঠিক নয়। অনেক সময় একই ধরনের গল্প বা পরিবেশকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রে দৃশ্যগত মিল দেখা যেতেই পারে। পুরো সিনেমা মুক্তির আগে এমন মন্তব্য করা অনেক ক্ষেত্রেই তাড়াহুড়া হয়ে যায় বলেও মনে করছেন তারা।

Manual5 Ad Code

শেয়ার করুন