Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এ নির্দেশনা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণকারী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় সমন্বয় করে অনুষ্ঠানস্থল ও আশপাশ এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।

Manual6 Ad Code

পুলিশ অধিদপ্তর সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর যাতায়াতেও যথাযথ নিরাপত্তা দিতে পুলিশ অধিদপ্তর, স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর যাতায়াতে পুলিশ প্রোটেকশন, পিজিআর প্রোটেকশন, এসএসএফ প্রোটেকশন, জ্যামার (নেটওয়ার্ক নিয়ন্ত্রণ), এসএসএফ টেস্টার, অ্যাম্বুলেন্স, চিকিৎসকের ব্যবস্থা থাকে।সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। কাল সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিকেল চারটায় শপথ নেবেন মন্ত্রীরা। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন