Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মামলায় আনিসুল-সালমান-সুমনসহ গ্রেপ্তার অনেকে

admin

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০১:২৪ অপরাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
নতুন মামলায় আনিসুল-সালমান-সুমনসহ গ্রেপ্তার অনেকে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মোহাম্মদপুর থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, আতিকুল ইসলাম, আ ক ম সারেয়ার বাদশাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

Manual6 Ad Code

এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের পক্ষ থেকে এ আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Manual2 Ad Code

এ দিন ১০টা ৭মিনিটের দিকে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়। এরপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানির শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাকে আবারও হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

মামলার এজহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা জজকোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে আসামির ছোঁড়া রাবার বুলেট তার হাতে, কপালে, বুকে, চোয়ালে ও পেটে লাগে। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে এজাহারনামীয় আসামি করে মুগদা থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আছেত। মামলায় সায়েদুল হক সুমন ২৫ নাম্বার এজাহারনামীয় আসামি। এর আগে গত ২১ অক্টোবর রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন