Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে এক টেবিলে বসতে পারেন ইউনুস-মোদী

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
নভেম্বরে এক টেবিলে বসতে পারেন ইউনুস-মোদী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরে হতে পারে। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

Manual1 Ad Code

তিনি বলেন, আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

সংস্থাটির পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে চলেছে থাইল্যান্ড, যেখানে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

ইউএনজিএ অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তৌহিদ হোসেন বলেন, উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুণর্ব্যক্ত করেছে। আমরা একমত যে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারত দু’দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Manual3 Ad Code

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ভারতে ভ্রমণকারী বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়েও আলোচনা করেছে উভয় পক্ষ।

তৌহিদ হোসেন আরো বলেন, ‘তিনি (জয়শঙ্কর) আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই ভিসা ব্যবস্থা পুনরায় চালু হবে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

Manual3 Ad Code

তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, আমি তাকে আশ্বস্ত করেছি- নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো বাইরের দেশ উদ্বেগ প্রকাশ করেনি।

Manual1 Ad Code

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

শেয়ার করুন