Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা

admin

প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত যাচ্ছেন শেখ হাসিনা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) জয়ের পর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, নরেন্দ্র মোদির আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আমিও থাকব।

Manual4 Ad Code

এদিকে বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জুন সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক ফোনালাপে এ অভিনন্দন জানান শেখ হাসিনা।

এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

Manual1 Ad Code

এর আগে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জয়লাভ করায় বুধবার এক চিঠিতে মোদিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান তিনি।

Manual8 Ad Code

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। নির্বাচন কমিশনের ফলাফল বলছে, এবারের নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ২৪০টি আসনে। তাতে অবশ্য সরকার গঠনে সমস্যা হবে না দলটির। কারণ বিজেপির নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ভুক্ত দলগুলো সম্মিলিতভাবে জয়ী হয়েছে মোট ২৯৩টি আসনে। ফলে অনায়াসেই সরকার গঠন করতে পারবে বিজেপি।

শেয়ার করুন