Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জোহরা ঘানবারিসহ পাঁচ খেলোয়াড় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়ার পর, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাদের ‘বাড়ি ফিরে আসার’ আহ্বান জানিয়েছেন।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে বাঘাই দাবি করেন, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে যাওয়া ওই খেলোয়াড়দের ‘জিম্মি’ করা হয়েছে।

Manual7 Ad Code

তিনি লিখেছেন, ‘তারা মিনাব শহরে টমাহক মিসাইল হামলায় ১৬৫ জনেরও বেশি নিরীহ ইরানি স্কুলছাত্রীকে হত্যা করেছে, আর এখন ‘বাঁচানোর’ নামে আমাদের অ্যাথলেটদের জিম্মি করতে চায়? এই ধৃষ্টতা ও ভণ্ডামি স্তম্ভিত করার মতো।’

Manual6 Ad Code

তিনি নারী দলের উদ্দেশে আরও বলেন, ‘ইরানের নারী ফুটবল দলের সদস্যরা দুশ্চিন্তা করবেন না—ইরান আপনাদের জন্য উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে। বাড়ি ফিরে আসুন।’

এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচ শুরুর সময় জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দলটিকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করা হয়েছিল।

মঙ্গলবার (১০ মার্চ) এই দলের পাঁচ সদস্যকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। তারা অন্ধকারের সুযোগ নিয়ে হোটেল থেকে পালিয়ে অস্ট্রেলীয় কর্মকর্তাদের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন, এর পর তাদের একটি সেফ হাউসে (নিরাপদ আশ্রয়) নিয়ে যাওয়া হয়।

Manual5 Ad Code

প্রকাশিত ছবিতে দেখা গেছে, খেলোয়াড়রা একটি টেবিলের চারপাশে বসে আছেন এবং অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের দেশটিতে থাকার অনুমতি দিয়ে নথিপত্রে স্বাক্ষর করছেন।

এর আগে সোমবার (৯ মার্চ) ইরানের এই নারী খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন