Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনে ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহু আসনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ৩০টি আসনে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব আসনে বিজয়ীদের শপথ স্থগিত রাখার আবেদনও করেছে দলটি।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে বহু ক্ষেত্রে কারচুপি ও জালিয়াতি হয়েছে। বিশেষ করে ৩০টি আসনে চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।

Manual5 Ad Code

তিনি দাবি করেন, কিছু আসনে ফলাফল ঘোষণা করতে অস্বাভাবিক সময় নেওয়া হয়েছে এবং কোথাও কোথাও পক্ষপাতদুষ্ট আচরণ করা হয়েছে। বিষয়গুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। ইতোমধ্যে দলটি আইনি পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাদের নেতা-কর্মী, সমর্থক ও পোলিং এজেন্টদের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি নারীদের ওপরও আক্রমণের অভিযোগ তোলেন তিনি। কিছু এলাকায় সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন।

Manual3 Ad Code

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, সংশ্লিষ্ট ৩০টি আসনে ৫ হাজার থেকে ১০ হাজার ভোটের ব্যবধানে ফল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এসব আসনের গেজেটও প্রকাশ করা হয়েছে।

তবে এসব আসনের ফলাফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার পাশাপাশি বিজয়ীদের শপথ না পড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

Manual5 Ad Code

শেয়ার করুন