Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ হারালেন বিএনপির আরও দুই নেতা

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
পদ হারালেন বিএনপির আরও দুই নেতা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যশোরে আরও দুই বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের উভয়ের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

পদ স্থগিত হওয়া বিএনপির নেতারা হলেন- সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন। অপর নেতা হলেন- শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিবর রহমান বৈদ্য।

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেনের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। তার স্থলে দলের ১ নম্বর সহসভাপতি চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। একই অভিযোগে শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিবর রহমান বৈদ্যের পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ করতে পারবেন না। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপজেলা এবং ইউনিয়ন বিএনপিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন