Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ নিহত ২

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ০১:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
পিকআপের ধাক্কায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ নিহত ২

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেপোরয়া ডিআই পিকআপের ধাক্কায় দুই মোটারসাইকেলের দুই আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল দুটি।

মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জৈন্তাপুরেরর মোকামবাড়ী এলাকার আলা উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির ছেলে ফয়সাল রেজা (১৯)।

Manual3 Ad Code

আহতরা হলে- মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে নলজুরীগামী বেপোরয়া গতির ডিআই পিকআপ (ঢাকা মেট্রো – ন – ১৫ ২৯৯৯) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুইটি বাইককে সজোরে ধাক্কা মারে। এতে দুই মোটরসাইকেলের আরোহী শিহাব, ফয়সাল, পাবেল ও আর্মি গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে নেওয়ার পর মারা যান আওয়ামী লীগ নেতার ছেলে ফয়সাল রেজা।

Manual4 Ad Code

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

Manual5 Ad Code

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। এসময় দীর্ঘ যানযাটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে থানা ও হাইওয়ে পুলিশ।

শেয়ার করুন