Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিতাকে ছু রি কা ঘা তে হ ত্যা, ছেলে গ্রে ফ তা র

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
পিতাকে ছু রি কা ঘা তে হ ত্যা, ছেলে গ্রে ফ তা র

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। এসব তথ্য নিশ্চিত করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন।পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে ধারালো ছুরি দিয়ে বাবার পেটে একাধিক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন